FB LIke Bottom

Saturday, October 3, 2015

ধামরাইয়ে পৌরসভার নির্বাচনের প্রচারনায় জমে উঠেছে আওয়ামীলীগ প্রার্থী চুড়ান্ত

ধামরাইয়ে পৌরসভার নির্বাচনের প্রচারনায় জমে উঠেছে আওয়ামীলীগ প্রার্থী চুড়ান্ত
মুহাম্মদ বাবুল হোসেন,ধামরাই থেকে
রাজধানীর অদুরে ধামরাই পৌরসভার নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রার্থীদের নির্বাচনের প্রচারনা ততয় জমে উঠেছে। পৌরসভার মহল্লায় মহল্লায় প্রার্থীরা তাদের নির্বাচন প্রচারনার জন্য চার দোকান বরাদ্দ করেছেন অনেকে। এছাড়াও রাস্তা-ঘাট স্কুল কলেজ,হাট-বাজারসহ বিভিন্ন জন মুখি এলাকায় মানুষের মুখে এখন শুধু নির্বাচনের আলোচনা বয়ছে। কে হবে ধামরাই পৌরসভার ভবিৎ মেয়র ও কাউন্সিলর। কার যোগ্যতা রয়েছে ওই সব পদে নির্বচিত হওয়ায় সেই বিষয়েও আলোচনা ও সমলোচনা করছেন পৌরসভার সাধারন জনতা। প্রার্থীরা ঈদ ও পূর্জার শুভেচ্ছা জানিয়ে পোষ্টার,ব্যানার,বিলবোর্ড, দিয়ে পৌরসভাকে ছেয়ে ফেলেছে। এছাড়াও প্রার্থীরা ভোটারদের কাছে মোবাইল ফোন ও ফেসবুকে দোওয়া চাচ্ছেন। অনেক প্রার্থী বাড়ী বাড়ী গিয়ে ভোটারদের কাছে দোওয়া অগ্রিম ভোটের জন্য বিভিন্ন ভাবে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। এরই মধ্যে আওয়ামীলীগের প্রার্থী ৫ জন কাউন্সিলের প্রার্থী নাম ঘোষনা করেছেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক। এরা হলেন,৪ নং ওর্য়াডের আওয়ামীলীগ কাউন্সিলর প্রার্থী দেওয়ান মাইন উদ্দিন,৫ নং ওর্য়াডের প্রার্থী পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাকির হোসন, ৬নং ওর্য়াডে আব্দুল ওহাব,৩ নং ওর্য়াড আব্দুল মোকছেদ ও ৮ নং ওর্য়াডের প্রার্থী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহিদুল্লাহ নাম ঘোষনা করেছেন বলে আওয়ামীলীগের একাধিক নেতা জানান। বাকি চারটি ওর্য়াডে কাউন্সিলর নাম অল্পদিনের মধ্যে ঘোষনা করবেন বলে জানা গেছে। তবে আওয়ামীলীগের একাধিক প্রার্থী থাকাতে কে দলীয় মেয়র প্রার্থী হবেন তা এখনও জানা যায়নি। দলীয় মেয়র প্রার্থীর নাম হাই কমান্ড থেকে আসবেন বলে জানা গেছে। তবে বিএনপির কোন নেতা মেয়র ও কাউন্সিলর প্রার্থী এখনও মাঠে নামেননি। বর্তমান মেয়র দেওয়ান নামিজ উদ্দিন মুঞ্জু পৌর বিএনপির সভাপতি থাকার পর সরকার পতন আনন্দলনে মাঠে ছিলেন না। এছাড়াও তিনি বিএনপির কোন মিছিল মিটিংয়ে অংশ গ্রহন করেননি। উল্টো সরকার দলীয় নেতাদের সাথে আত-আত করে হামলা ও মামলা থেকে বাচাঁর চেষ্টা করেছেন বিধায় বিএনপির নেতা-কর্মীরাও বর্তমান মেয়য়ের উপর ক্ষুদ্ধ। অপর দিকে বর্তমান মেয়র নাজিম উদ্দিন মুঞ্জু দু’বার মেয়র থাকার পরও ধামরাই পৌরসভার কোন উন্নয়ন মূলক কাজ না করাতে সাধারন ভোটারাও তার উপর ক্ষুদ্ধ। সব মিলেই আওয়ামীলীগ থেকে একক প্রার্থী হলে বিজয় হওয়ার সম্ভবনা রয়েছে। পৌর আওয়ামীলীগের সভাপতি গোলাম কবির ও সাবেক যুগ্ম সচিব দেওয়ান আফছার উদ্দিন জিন্নাহ দলীয় মনোনয়ন জন্য জোর লভিং করছেন। এছাড়াও ৬ নং ওর্য়াড বর্তমান কাউন্সিলর সাহেব আলীও মেয়র নির্বাচনের প্রচারনা করছেন।

No comments:

Post a Comment