পুলিশ জীবন কেমন?? একটু সময় করে বাংলাদেশের অালোড়ন সৃস্টি অফিসারের মুখে শুনুন। MASHROOF HOSSAIN in LIFE LESSONS OF POLICE (বিশাল, কমপ্রিহেনসিভ লেখা। আগ্রহ না থাকলে সময় নষ্ট করার দরকার নেই)
পুলিশ সার্ভিস নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেন, কেমন এ জীবন? চাকুরি হিসেবে পুলিশ কি ভালো না খারাপ?? পুলিশ
একাডেমিতে থাকতে এই লেখাটি লিখেছিলাম। আশা করি এটি আপনাদের কৌতুহল মেটাবে।
এছাড়া, আপনারা যাঁরা পুলিশ সার্ভিসে যোগদানে
আগ্রহী,তাঁরা এই সার্ভিসের বিভিন্ন দিক নিয়ে আগ্রহী হবেন-
এটাই স্বাভাবিক।
আপনারা যাঁরা পুলিশ সার্ভিসে যোগদানে আগ্রহী, তাঁরা এই
সার্ভিসের বিভিন্ন দিক নিয়ে আগ্রহী হবেন-এটাই স্বাভাবিক।
চলুন শুরুতেই এর অনুজ্জ্বল দিকগুলো দেখা যাকঃ
১) ভাবমূর্তি সংকট (Image crisis): পত্র-পত্রিকায় বিভিন্ন অসৎ
পুলিশের কর্মকান্ড আমরা মোটামুটি প্রতিদিনই দেখতে পাই।
“পুলিশ” নাম শুনলেই সাধারণ জনগণের সামনে যে মূর্তিটি ভেসে
ওঠে তা কিন্তু মোটেই সুখকর নয়। কাজেই, পুলিশ সার্ভিসে
যোগদান করামাত্র আপনাকে আপনার সার্ভিসের
কুলাঙ্গারদের কৃতকর্মের দায়ভার বহন করতে হবে, এটা
মোটামুটি নিশ্চিত থাকুন। ইউনিফর্ম চাকুরির এটি একটি খারাপ
দিকঃ অন্যান্য চাকুরিতে কোন ব্যক্তি অপকর্ম করলে তার দায়
বর্তায় ওই ব্যক্তির উপর, কিন্তু ইউনিফর্মধারী কেউ সেই একই
অপকর্ম করলে তার দায় পড়ে গোটা সার্ভিসের উপরেই। মজার
ব্যাপার হচ্ছে,ইউনিফর্ম পরে আপনি যখন কোন ভালো কাজ
করবেন তখন কিন্তু কেউ পুরো সার্ভিসকে বাহবা দেবেনা। এর
জন্যে আসলে কাউকে দোষ দিয়েও লাভ নেই। বিগত ২০০ বছরের
ব্রিটিশ শাসন, পাকিস্তানি শাসন এবং স্বাধীন বাংলাদেশে
সামরিক শাসন-মোটামুটি গত আড়াইশ বৎসর ধরে এই পুলিশ
বাহিনী ব্যবহৃত হয়েছে সাধারণ মানুষকে দমিয়ে রাখতে।
আড়াইশ বছর ধরে যে ট্র্যাডিশন গড়ে উঠেছে তা রাতারাতি দূর
হবে এমনটি আশা করা অনুচিত। আপনি যত ভালো মানুষই হয়ে
থাকেননা কেন, পুলিশ বাহিনীতে যোগদান করার পর মানুষ
আপনাকে বাঁকা চোখে দেখবে-এটি শুরুতেই জেনে নিন।
২) কর্কশ কাজের পরিবেশ (Harsh working environment): পুলিশের
চাকুরিতে আপনার দিন শুরু হবে খুনের সংবাদ নিয়ে, লাঞ্চ
করবেন রায়টের খবরের সাথে, বৈকালিক নাস্তার সময় শুনবেন
ধর্ষণের মামলার কথা, ডিনারের সময় ডাকাতির খবর আর রাত
৪টায় ঘুম ভাংবে থানার ওসির ফোনের শব্দে-“স্যার, অমুক
জায়গায় সশস্ত্র দস্যুরা ৫ জনকে হত্যা করে মালামাল লুট
করেছে-শিগগির আসুন”। সমাজের অন্ধকার দিকটার সাথে
আপনার পরিচয় হবে ওতপ্রোতভাবে। মনে রাখবেন, এটি কোন
হোয়াইট কলার চাকুরি নয় যে আপনি ৯টা-৫টা স্যূট টাই পরে
অফিসে গেলেন এবং ফিরে এসে পরিবারের সাথে সময়
কাটালেন। আপনার কাজের সামান্য বিচ্যুতিতে টলে উঠতে
পারে সরকারের আসন, হতে পারে ভয়াবহ প্রাণহানি। এই কর্কশ
পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবেন কিনা
ক্যাডার পছন্দক্রমে পুলিশ রাখার আগে বার বার ভেবে দেখুন।
৩) ব্যক্তিগত সময়ের অভাব (Lack of personal time): আমার কাছে
পুলিশের চাকুরির এটি সবচাইতে কঠিন দিক বলে মনে হয়।
পুলিশিং একটি ২৪/৭ চাকুরি-এর যুদ্ধকাল বা শান্তিকাল বলে
কিছু নেই-Cops are always in the line of fire. এমনও হবে যখন আপনি
নিজের অতি নিকটাত্মীয়ের বিয়েতে যোগ দিতে পারবেন না,
খুব কাছের কেউ মারা গেলেও শেষ দেখাটি দেখতে পারবেন
না। সারাদিন ব্যস্ততার পর অফিস থেকে এসে সবেমাত্র
নিজের ছোট মেয়েটিকে কোলে নিয়েছেন, এমন সময়
দায়িত্বের আহবানে সাড়া দিতে আপনাকে ছুটে যেতে হবে দূর-
দুরান্তের কোন অপরাধের ঘটনাস্থলে। দিন নেই, রাত নেই, ঈদ
নেই, পহেলা বৈশাখ নেই, বিশ্বকাপ নেই-পুরোটা সময় আপনি
থাকবেন দায়িত্ব কাঁধে নিয়ে। কদিন আগে বিশ্বকাপ
ক্রিকেটে সারাদেশ যখন আনন্দে মেতে উঠছে-পুলিশ বাহিনীর
সদস্যদের তখন ছুটতে হয়েছে ভেন্যু নিরাপত্তায়। হরতালের সময়
পুরো অফিসপাড়ায় যখন ছুটির আমেজ, আপনার তখন রায়ট গিয়ার
পরে মিছিলের সাথে থাকতে হবে। আর এরকমটি একদিন নয়,
দুদিন নয়, মাসের পর মাস, বছরের পর বছর চলবে-যতদিন আপনি
মোটামুটি সিনিয়র পর্যায়ে না যান। কাজেই, নিজেকে
ভালোভাবে প্রশ্ন করুন এই জীবন আপনি চান কি-না।
৪) সীমিত সম্পদ এবং জনবল (Limited resources and manpower):
সারদাতে “ট্রেনিং অফ ট্রেইনারস” নামের একটি ওয়ার্কশপে
প্রশিক্ষন দিতে এফবিআই (FBI) এবং আমেরিকার বিভিন্ন
স্টেটের পুলিশ ডিপার্টমেন্ট থেকে রিটায়ার্ড পুলিশ
অফিসাররা এসেছিলেন। এদের একজন, সিয়াটল পুলিশ
ডিপার্টমেন্টের শেরিফ জনাব স্টিভেনসের সাথে আমার
কিছুদিন কথা হয়েছিলো। এই ভদ্রলোক খুব মজার একটা কথা
বলেছিলেন আমাকে-“ দেখো মাসরুফ,বাংলাদেশের পুলিশ
বাহিনীর সদস্য হিসেবে তোমাদের খুব গর্বিত হওয়া উচিত।
যেরকম ভয়াবহ চাপ এবং সীমাবদ্ধ রিসোর্স নিয়ে তোমরা কাজ
করছ-আমাদেরকে এরকম পরিবেশে কাজ করতে হলে তোমাদের
সিকিভাগ সার্ভিসও আমরা দিতে পারতাম কিনা সন্দেহ”। এটি
একটি নির্মম সত্য-যেসব সীমাবদ্ধতার মধ্যে থেকে
বাংলাদেশের পুলিশকে কাজ কর
FB LIke Bottom
Sunday, October 11, 2015
পুলিশ জীবন কেমন?? একটু সময় করে বাংলাদেশের অালোড়ন সৃস্টি
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment