FB LIke Bottom

Thursday, April 7, 2016

এমন কোনো দেশ নেই যেখানে দুর্নীতি, সন্ত্রাস, খুন, ধর্ষণ নেই।

এমন কোনো দেশ নেই যেখানে দুর্নীতি, সন্ত্রাস, খুন, ধর্ষণ নেই। দেখার বিষয় হলো সরকার সেগুলো আমলে নিচ্ছে কিনা। টাঙ্গাইল-৩ আসনের সরকার দলীয় সাংসদ ‘রানার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, বীর মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায়’। এই ঘটনাই প্রমাণ করে সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। এটি খালেদার সরকার নয় যারা শেখ হাসিনার জনসভায় গ্রেনেড ছুড়ে বলবে এই গ্রেনেড শেখ হাসিনার ভ্যানিটিতে ছিল। এটা চার দলীয় জোট সরকার নয় যে ‘মা একটি সরকার চালাবে, পুত্র হাওয়া ভবনের মাধ্যমে প্যারালাল সরকার চালাবে’।
-
যেনতেন প্রকারে ক্ষমতা দখল করা আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্র নয়। যদি তাই হতো তাহলে এদেশে মুক্তিযুদ্ধ হতো না, ৩০ লক্ষ মানুষকে বুকের তাজা রক্ত দিতে হতোনা, দু’লক্ষ মা-বোনকে তাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ সম্ভ্রম বিসর্জন দিতে হতোনা। বঙ্গবন্ধু মহা আনন্দে পাকিস্তানি বর্বরদের সাথে ক্ষমতা ভাগাভাগি করে নিশ্চিত জীবন-যাপন করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। তিনি চেয়েছিলেন এ দেশের মানুষের অধিকার, গরীব-দুঃখী মানুষের নির্বিঘ্নে জীবন চলার নিশ্চয়তা। এটিই হলো আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্র। শেখের বেটি তো এর ব্যত্যয় ঘটাতে পারেন না।
-
একটি সময় সরকারের সামনে challenge ছিল বিদ্যুত খাত। একেবারে ভেঙ্গে পড়া এই খাতটিকে মাননীয় প্রধান মন্ত্রী অসীম সাহসিকতায় টেনে তুলেছেন এবং আজকে একটি শক্ত ভিত্তি দিয়েছেন। এখন Load shedding আমরা প্রায় ভুলেই গেছি। শেখ হাসিনা বলেছিলেন, “যেভাবেই হোক বিদ্যুৎ উৎপাদন কর, প্রয়োজনে ভাড়ায় হলেও। মামলা-মোকদ্দমা হলে আমার নামে হবে। তোমরা নিশ্চিন্তে কাজ শুরু করে দাও।” এই হলেন শেখের বেটি, মানুষের জন্য হৃদয় যার কানায় কানায় পূ্র্ণ, স্বপ্ন ও সাহস যার সীমাহীন। পদ্মাসেতু নিয়ে বিএনপি-জামাত জোট কম খেলা খেলেনি। কত নাটকই তো আমরা দেখলাম। অবশেষে পদ্মাসেতুর কাজ এখন দুরন্ত গতিতে এগিয়ে চলছে।
-
ত্রিশ লক্ষ শহীদের রক্তে অর্জিত সোনার বাংলা গুটি কয়েক নষ্ট মানুষের ষড়যন্ত্রের কাছে মাথানত করতে পারেনা। যিনি নৌকার হালের বৈঠা ধরে আছেন তিনি যে সে কেউ নন, তিনি বাংলার সিংহ পুরুষ বঙ্গবন্ধুর যোগ্য কন্যা, সমসাময়িক উপমহাদেশের রাজনীতির পুরোধা ব্যাক্তিত্ব ও লৌহমানবী, দেশরত্ন শেখ হাসিনা। প্রতিটি পদক্ষেপ ফেলেন ভেবেচিন্তে ও দৃঢ়চিত্তে। তাঁর অর্জনগুলোর ভীত এতটাই মজবুত যে জামাত-বিএনপির সাধ্য নেই সামান্য কিছু অপকর্মের মাধ্যমে শেখের বেটির বদনমা বা অগ্রগতি ব্যহত করে।
-
সত্যকে ঢেকে রাখা যায়না, যেমন ঢেকে রাখা যায়না আকাশের চাঁদকে। নিন্দুকের কথায় চাঁদের আলো ম্লান তো হয়ই না, কম-বেশিও হয়না। বিরোধিরা জনমনে প্রশ্ন ছুড়ে দিয়েছে তনু হত্যাকান্ডের বিষয়ে। অত্যন্ত সূক্ষ্ম কায়দায় বিএনপি-জামায়াত জোটসহ দেশের এন্টি-আওয়ামী লীগ শক্তিটি এই ঘটনাকে ভিন্ন একটি মাত্রা দিতে অতি তৎপর। যেহেতু সেনানিবাস এলাকায় ঘটনাটি ঘটেছে তাই এরা কায়দা করে জনগণ ও সেনাবাহিনীকে মুখোমুখি দাড় করানোর একটি অপকৌশল রচনায় ব্যস্ত। কিন্তু ষড়যন্ত্রকারিরা কি কোনো কালে, কোনো দেশে সফল হয়েছে, হয়নি। বরং এসব করতে গিয়ে বিএনপি ও এর শরীকদের মুখ লুকানোর জায়গা ক্রমেই সংকুচিত হয়ে আসছে।
-
কোনো অর্জনই ম্লান হয়নি। লাল-সবুজের সোনার বাংলা থেকে আজ পর্যন্ত যা কিছু অর্জন সবই করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দেশটি টিকে আছে বহাল তবিয়তে এবং উত্তোরত্তর শ্রীবৃদ্ধি ঘটছে। এ দেশটি পৃথিবীর মানচিত্রে টিকে থাকতে পারবে না বলে যে মার্কিন যুক্তরাষ্ট্র এক সময় সন্দিহান ছিল সেই মার্কিনীদের মাথা ঘুরিয়ে দিয়েছেন শেখ হাসিনা। মার্কিনীরা এখন ঈর্ষায় জ্বলেপুড়ে ছাই। বাংলাদেশের অর্থনীতির বিকাশ তাদের মাথা ব্যাথার কারন। ক্রমবর্ধমান সমৃদ্ধিকে ঠেকিয়ে দিতে বহু অন্যায় চেষ্টা করে চলেছে আমেরিকা।
জয়বাংলা, জয় বঙ্গবন্ধু ।।

Wednesday, April 6, 2016

ধামরাইয়ে ৯টি স্বর্ণের বারসহ দুইজন আটক

ধামরাইয়ে ৯টি স্বর্ণের বারসহ দুইজন আটক
ধামরাই প্রতিনিধি
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ইসলামপুর বাসষ্ট্যান্ড একলাকায় দুরপাল্ল¬ার যাত্রীবাহী একটি বাসে থানা পুলিশ তল্লাশী চালিয়ে দুই যাত্রীর কাছ থেকে এক কেজি ৪৮ গ্রাম ওজনের নয়টি স্বর্ণের বার উদ্ধার করেছে । এসময় দুই জনকে আটক করা হয়েছে। তারা হলেন বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার বামনিকাঠি গ্রামের নির্মল হাওলাদারের ছেলে দীপঙ্কর হাওলাদার (২৩) ও পটোয়াখালী জেলার গলাচিপা থানা সদরের সুকুমার মন্ডলের ছেলে বাদল মন্ডল (২২)। এ ঘটনায় মঙ্গলবার সকালে ধামরাই থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি।
ধামরাই থানার ওসি জানান,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত দুইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ইসলামপুর বাসষ্ট্যান্ডে থানার সেকেন্ড অফিসার এস আই আলমগীর হোসেন, এসআই এনায়েত ও এএসআই জুয়েলের নেতৃত্বে একদল পুলিশ ঢাকা থেকে সাতক্ষীরাগামী ‘এসপি গোল্ডেন লাইন পরিবহন নামক দুরপাল্লার¬ একটি যাত্রীবাস থামানো হয়। পরে ওই পরিবহনের যাত্রী দিপঙ্কর ও বাদলের দেহ তল্ল¬াশী করা হয়। এসময় তাদের কাছ থেকে কোন স্বর্ণ না পেয়ে হতবম্ব হয়ে যায় পুলিশ। পরে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে স্কচটেপ দিয়ে মুড়িয়ে কনডমের ভিতর তিনটি(বাদলের পায়ূপথে) ও ছয়টি (দীপঙ্করের পায়ূপথে) স্বর্ণের বার বিশেষ কায়দায় পায়ূপথে ঢোকানো আছে বলে তারা জানায়। আটকদ্বয়ের পায়ূপথ থেকে স্বর্ণের বারগুলি বের করতে সময় লাগে ৩৫ থেকে ৪০মিনিট। এতে বারের গায়ে লেখা দেখা যায় প্রতিটি বারের ওজন ১০ তোলা। নয়টি বারের ওজন ১কেজি ৪৮ গ্রাম ( ৯৬ ভরি)। থানার দ্বিতীয় কর্মকর্তা(সেকেন্ড অফিসার) উপ-পরিদর্শক (এস আই) আলমগীর হোসেন জানান,জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় ৩৫ লাখ টাকা। ধামরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ রিজাউল হক জানান,যাদের আটক করা হয়েছে তারা শুধু সোনাবহনকারী। প্রকৃত সোনা চোরাচালানকারীদের নাম বের করার জন্য আটককৃতদের রিমান্ডে চাওয়া হবে। তিনি আরো বলেন,আটককৃতদের বিরোদ্ধে বিশেষ আইনে একটি মামলা হয়েছে।
সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ জানান,নয়টি সোনার বার ঢাকার তাতীবাজার থেকে ভারতে নিয়ে যাওয়ার উদ্দ্যেশে বাদল ও দিপঙ্কর বহন করছিল। তারা ঝিকরগাছায় অন্য আরেকজনের কাছে বারগুলি হস্তান্তর করত।

Monday, April 4, 2016

ধর্ষণের অভিযোগে ধামরাই থানা ছাত্রলীগের আহবায়ক লায়ন পারভেজ গ্রেফতার

ধর্ষণের অভিযোগে
ধামরাই থানা ছাত্রলীগের আহবায়ক লায়ন পারভেজ গ্রেফতার
মোকলেছুর রহমান, ধামরাই (ঢাকা) প্রতিনিধি
অপহরণের পর আটকে রেখে এক পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে হওয়া মামলায় ঢাকার ধামরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক লায়ন পারভেজকে গ্রেফতার করেছে সাভার থানার পুলিশ। রোববার সন্ধ্যায় সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
ওই পোশাক শ্রমিকের বরাত দিয়ে সাভার থানার পুলিশ জানায়, কয়েক মাস আগে সাভার পৌরসভার ভাগলপুরের রাব্বি নামের এক যুবকের সঙ্গে ওই পোশাক কর্মীর পরিচয় হয়। আট মাস আগে তাঁদের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর ওই পোশাক কর্মী জানতে পারেন, রাব্বির স্ত্রী আছে। তখন তিনি রাব্বিকে তালাক দেন। এরপর থেকেই রাব্বি তাঁকে নানা ভয়ভীতি দেখিয়ে আসছিলেন।
ওই পোশাক কর্মী সাংবাদিকদের বলেন, গত ২২ ফেব্রুয়ারি কেনাকাটার জন্য সাভার বাসস্ট্যান্ড এলাকায় একটি বিপণি বিতানের সামনে যান। সেখান থেকে পারভেজসহ অন্যদের সহযোগিতায় রাব্বি তাঁকে অপহরণ করেন। এরপর তাঁরা তাঁকে পারভেজের ব্যাংক কলোনির বাসায় নিয়ে যান। সেখানে আটকে রেখে রাব্বি ও পারভেজ তাঁকে ধর্ষণ করেন। এ সময় তাঁকে শারীরিক নির্যাতনের পর মাথার চুলও কেটে দেওয়া হয়। পরের দিন ওই বাসা থেকে কৌশলে তিনি পালিয়ে গাজীপুর চলে যান। এরপর তিনি কিছুটা অপ্রকৃতিস্থ হয়ে পড়েন। কিছুটা সুস্থ হয়ে পরিবারের সম্মতি নিয়ে রোববার তিনি রাব্বি ও পারভেজসহ পাঁচজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করেন।
সাভার মডেল থানার ওসি (তদন্ত) আবু সাঈদ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার পর ওই পোশাক কমী পুলিশকে পারভেজের বাসা শনাক্ত করে দেন। এরপর পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে পারভেজকে গ্রেফতার করে। মামলার বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Friday, April 1, 2016

চিকিৎসার অভাবে শিশু বিপাশা মৃত্যুপথযাত্রী

চিকিৎসার অভাবে শিশু বিপাশা মৃত্যুপথযাত্রী
ছার, আল্লাহর দুনিয়াত কী কাহো নাই
মোর ছাওয়াটাক বাঁছেবার?
মোঃ মহিবুল্লাহ্ আকাশ, স্টাফ করেসপন্ডেন্টঃ ছার, আল্লাহর দুনিয়াত কী কাহো নাই মোর ছাওয়াটাক বাঁছেবার? হামরা গরিব বলিয়া হামার ছাওয়াটা কী বিনা চিকিস্সায় মরি যাইবে ছার... হৃদয় বিদারক কান্নাজড়িত কন্ঠে এমন আকুতি জানালেন মৃত্যুপথযাত্রী শিশু বিপাশা’র মা মোর্শেদা। সাড়ে ছ’বছর বয়সী বিপাশা এক বছর আগে গাছ থেকে পড়ে বাঁশের সূঁচে বিদ্ধ হয়েছিল। আর্থিক অনাটনের সংসারে সঠিক চিকিৎসা না মেলায় গোটা শরীরে বিভৎস ঘা দেখা দিয়েছে। তাকে বাঁচাতে বাবার ভ্যান, মায়ের বিয়ের গহনা, বাড়ির গরু, ছাগল, হাঁস-মুরগি সবই বিক্রি করা হয়েছে। বিপাশা বাঁচতে চায়, সহপাঠিদের সাথে আবারও স্কুলে যেতে চায়। কিন্তু অসহায় বাবা-মা’র পক্ষে তার চিকিৎসা খরচ যোগার করা অসম্ভব। তাই নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে সকলের কাছে আর্থিক সাহায্যের অনুরোধ জানানো হয়েছে।
জানা গেছে, নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কুঠিরঘাট এলাকার ভ্যানচালক মোঃ বেলাল হোসেনের শিশুকন্যা বিপাশা গত বছরের ২১ মার্চ বাড়ির পাশে ছোট একটি বড়ই গাছে উঠেছিল। হঠাৎ পা ফস্কে পড়ে যায় গাছের নিচে রাখা বাঁশের সূঁচালো বেড়ায়। মেরুদন্ড বিদ্ধ হয় বিপাশার। তাৎক্ষণিক নিয়ে যাওয়া হয় স্থানীয় চিকিৎসকের কাছে। তিনদিন পর তাকে ভর্তি করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু আর্থিক সংকটের কারণে সুচিকিৎসা মেলেনি তার। এলাকাবাসীর দান-খয়রাত ও সংসারের সবকিছু বিক্রির টাকায় ৩৩ দিন পর অপারেশন করা হয় বিপাশাকে। পিঠ থেকে অপসারণ করা হয় দেড় ইঞ্চি আকারের বাঁশের ধারালো সূঁচ।
কিন্তু অপারেশনের ঘা শুকাতে না শুকাতে কোমর থেকে পায়ের হাঁটু পর্যন্ত অংসখ্য ঘা দেখা দিয়েছে বিপাশার শরীরে। দারিদ্রপীড়িত সংসারে পরিস্কার-পরিচ্ছন্নতা ও সুচিকিৎসার অভাবে বিপাশার গায়ের ওই ঘাগুলো বিভৎস আকার ধারণ করছে। ঘা’এর মুখ দিয়ে শরীরের হাড় দেখা যাচ্ছে। তার মল ত্যাগ করার অংশে পচন ধরেছে। বোধহীন হয়ে গেছে শিশু বিপাশার কোমল পা দু’টি। আদরের মেয়েকে বাঁচাতে পরণের কাপড় ছাড়া কোন কিছুই নেই ভ্যানচালক বেলাল ও তার স্ত্রী মোর্শেদার কাছে। বিপাশার বাবা ভ্যানচালক বেলাল চোখ মুছতে মুছতে এই প্রতিবেদক-কে বললেন, ছার, বাচ্চাটাকে বাচানোর জন্য আপনার বাড়িতে গোলামী করতে হলেও করবো । তারপরও আমার বাচ্চাটা কে বাঁচান ছার ।
এদিকে বিপাশার ব্যাপারে কথা বললে কাশিরাম বেলপুকুর ইউপি’র চেয়ারম্যান এনামুল চৌধুরী জানান, আমি ৮০০ টাকা দিয়েছি । ভবিষ্যতে বাচ্চাটিকে বাঁচাতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কোন সহায়তা করবেন কিনা জানতে চাইলে তিনি সময়ের কণ্ঠস্বর-কে বলেন, আমার এলাকায় শত-শত রোগী, আর সাহায্য করা সম্ভব না ।
বিপাশার ব্যাপারে বিশেষজ্ঞের সাথে কথা বলে জানা গেছে, মেয়েটাকে ঢাকায় নিয়ে গিয়ে চিকিৎস্যা করানো হলে তাকে বাচাঁনো সম্ভব । খুব তাড়াতাড়ি সেটা না করা হলে মেয়েটির কোমড় থেকে পা পর্যন্ত কেটে ফেলতে হবে । তখন তার বাচাঁর আশা হবে খুবই ক্ষীণ। চিকিৎসার জন্য কত টাকা খরচ হবে জানতে চাইলে তারা বলেন, খুব কম করে হলেও ৪লক্ষ টাকা লাগবে।
প্রিয় পাঠক, চিকিৎসার অভাবে ৪লক্ষ টাকার জন্য একটি নিষ্পাপ প্রাণ কি অকালে ঝরে যাবে? ১৭ কোটি মানুষের বাংলাদেশে কি দুই হাজার করে টাকা দেয়ার মত ২০০ জন মানুষ নেই? আসুন না, একটাবার চেষ্টা করে দেখি । আমরা চেষ্টা না করলে বিপাশা কি মানবতাকে কখনও ক্ষমা করবে?
আরও বিস্তারিত তথ্য ও সহায়তার জন্য যোগাযোগ- মোঃ মহিবুল্লাহ্ আকাশ
মোবাইলঃ ০১৮১৫-৩০১৩০২

Sunday, March 27, 2016

"বাংলাদেশ প্রতিদিন "পএিকার সম্পাদক ও রিপোর্টার রফিকুল ইসলাম রনির দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।

**প্রতিবাদ**বঙ্গবন্ধু সৈনিক লীগ * জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য রাজনীতি করে। ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে ৫ম তলায় আমাদের কেন্দ্রীয় কার্যালয়। সারা বাংলা দেশে আমাদের জেলা কমিটি আছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটি সহ থানা/ওয়ার্ডে অগণিত কর্মী সমর্থক আছে। তাছাড়া বঙ্গবন্ধুর নয়ন মণি জন নেএী শেখ হাসিনা ২০০০ সালের ৩১মে বঙ্গবন্ধু সৈনিক লীগ কে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন ও বঙ্গবন্ধুর স্বপ্ন শোষণমুক্ত সোনার বাংলা গড়ার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগের রাজনৈতিক সহযোগী সংগঠন হিসেবে কাজ করার সদয় অনাপত্তি প্রদান করেন। (বঙ্গবন্ধু সৈনিক লীগ ) নিয়ে মিথ্যা সংবাদ ছাপায়,, "বাংলাদেশ প্রতিদিন "পএিকার সম্পাদক ও রিপোর্টার রফিকুল ইসলাম রনির দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি। কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষ করে বলছি, সংগঠনের সুনাম নষ্ট করায় এই পএিকার বিরুদ্ধে মানহানি মামলা করা হোক! নইলে তৃণ মূলের নেতা কর্মীরা পএিকা অফিস ঘেরাও কর্ম সূচী হাতে নিতে বাধ্য হবে। বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা জেলা।

Monday, March 14, 2016

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দেশের সর্বোচ্চ রান তামিমের

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দেশের সর্বোচ্চ রান তামিমের
বাংলাদেশের ব্যাটিংয়ের অনেক রেকর্ডই তামিম ইকবালের অধিকারে। দেশসেরা এই উদ্বোধনী ব্যাটসম্যান ওমানের বিপক্ষে ম্যাচে আরেকটি রেকর্ড নিজের করে নিয়েছেন। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
রোববার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ওমান ম্যাচের আগে টি-টোয়েন্টিতে তামিমের রান ছিল ৯৮৯।
টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ ইনিংসের পঞ্চম ওভারে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যান তামিম। অজয় লালচিতার বলে স্কয়ার লেগ দিয়ে চার হাঁকিয়ে নিজের রান চার অঙ্কে নিয়ে যান তামিম।
তিন ধরনের ক্রিকেট অর্থাৎ টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দেশের সর্বোচ্চ রান তামিমের। তিন ফরম্যাটেই দেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসও তারই।
টি-টোয়েন্টি এক সময়ে সাকিব আল হাসানের চেয়ে পিছিয়ে পড়েছিলেন তামিম। তবে সাম্প্রতিক সময়ে দারুণ ব্যাটিংয়ে আবার শীর্ষে ফিরেন তিনি।
রানের জন্য লড়াই করা সাকিবের সামনে সুযোগ ছিল দেশের হয়ে সবার আগে এক হাজার রানের মাইল ফলক স্পর্শ করার। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডের শেষ ম্যাচ খেলার আগে সাকিবের রান ৯৭৯। শেষ ৯ ইনিংসে সব মিলিয়ে তার ব্যাট থেকে আসে ৮৯ রান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে নেদারল্যান্ডসের বিপক্ষে অপরাজিত ৮৩ ও আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৭ রানের দুটি চমৎকার ইনিংস উপহার দেন তামিম।
৪২ টেস্টে তামিমের রান ৩ হাজার ১১৮। এই সংস্করণে তার সর্বোচ্চ ২০৬।
১৫৩ ওয়ানডেতে তামিমের রান ৪ হাজার ৭১৩। এই ক্রিকেটে তার সর্বোচ্চ ১৫৪। টি-টোয়েন্টিতে তার অপরাজিত ৮৮ রানই বাংলাদেশের সর্বোচ্চ।

ধামরাইয়ে ১ হাজার ইয়াবাসহ গ্রেফতারকৃত আ’লীগ নেতার ভাই মাদক মম্রাট মানিক ও তার সহযোগি রিমান্ডে

ধামরাইয়ে ১ হাজার ইয়াবাসহ গ্রেফতারকৃত আ’লীগ নেতার ভাই মাদক মম্রাট মানিক ও তার সহযোগি রিমান্ডে
মোকলেছুর রহমান, ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি এলাকা থেকে পুলিশ লেখা একটি পাজেরো জিপ তল্লাশি চালিয়ে ১ হাজার ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীকে রোববার ১দিনের রিমান্ডে নিয়েছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে- ধামরাইয়ের সাহাবেলীশ্বর ললিতনগর গ্রামের এসএম শওকত হোসেনের ছেলে এসএম মানিক (৩৬) ও পাশের নওগাও গ্রামের আব্দুল হানিফের ছেলে মতিয়ার রহমান (৩২)। এদের মধ্যে মানিক ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেনের ভাই।
ধামরাই থানার সেকেন্ড অফিসার এসআই আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় ধামরাইয়ের বাথুলি এলাকার ইনসেপ্টা ফার্মসিউটিক্যালসের সামনে পুলিশের স্টীকার লাগানো একটি পাজারো জিপ গাড়ি (ঢাকা মেট্রো-ঘ-১১৬৫০১) আটকের পর তল্লাশি করা হয়। এসময় রফিকুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও আওয়ামী লীগ নেতার ভাই মানিক ও তার সহযোগি মতিয়ার রহমানকে গ্রেফতার করার পর তাদের দেহ তল্লাশি করে ১ হাজার ইয়াবা ট্যাবলেট, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) এডি পরিচয়ের ছুটির দরখাস্ত, নয়ারহাট বাস-ট্রাক মালিক সমিতির সহ-সম্পাদকের আইডি কার্ড উদ্ধার এবং পুলিশ লেখা পাজারো গাড়িটি জব্দ করা হয়।
মাদক ব্যবসায়ী মানিক বিভিন্ন সময় পুলিশ ও জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) এডি পরিচয় দিয়ে বিভিন্ন জেলায় মাদক পাচার করে আসছিল।
এব্যাপারে ধামরাই থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, গ্রেফতারকৃত মানিক এরআগেও কয়েকবার গ্রেপ্তার করা হলেও বিভিন্ন রাজনৈতি এনএসআইয়ের কর্মকর্তা ও পুলিশ পরিচয় ব্যবহার করে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের বোকা বানিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। এ ঘটনায় রোববার তাদের বিরুদ্ধে মাদক ও প্রতারনার অভিযোগে পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছেন। এছাড়া রোববার পুলিশ তাদের দুই মামলায় ১০দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হলে আদালত একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

ময়মনসিংহ রেঞ্জের প্রথম ডিআইজি ... অতি শীঘ্রই যোগদান করতে যাচ্ছেন ময়মনসিংহ রেঞ্জের প্রথম ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পিপিএম।

ময়মনসিংহ রেঞ্জের প্রথম ডিআইজি ...
অতি শীঘ্রই যোগদান করতে যাচ্ছেন
ময়মনসিংহ রেঞ্জের প্রথম ডিআইজি
চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পিপিএম।
সততা, দক্ষতা ও সুনামের সাথে দীর্ঘদিন কাজ করে যাওয়া এই পুলিশ কর্মকর্তা ১৯৮৯ সালে ৮ম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে সমাজ বিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্স করেন। চাকরি জীবনের শুরুতে ডিএমপি, এপিবিএন, ব্রাহ্মণবাড়িয়া সার্কেল এএসপি, রায়গঞ্জ সার্কেল এএসপি-সিরাজগঞ্জ, হাজিগঞ্জ সার্কেল এএসপি-চাঁদপুর, অতিরিক্ত পুলিশ সুপার-চাঁদপুর, ডিএমপি, পুলিশ সুপার-নীলফামারী, ডিসি- ডিএমপি, এআইজি(গোপনীয়)-পুঃহেঃ কোঃ, এআইজি(সংস্থাপন)-পুঃহেঃ কোঃ, অতিঃ ডিআইজি- ঢাকা রেঞ্জ, ডিআইজি(অপারেসন্স)-পুঃহেঃ কোঃ হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি বসনিয়া হার্জেগোভিনা, লাইবেরিয়া ও দারফুর শান্তি রক্ষা মিশনে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন ও শান্তিরক্ষা পদকে ভূষিত হন। প্রশিক্ষণের উদ্দেশ্যে তিনি আমেরিকা, ইউরোপসহ অনেক দেশ ভ্রমণ করেন।
মাঠ পর্যায় থেকে দীর্ঘদিন ধরে জনমুখি পুলিশিং কর্মকাণ্ডের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছেন এমন প্রত্যয় নিয়ে সততার সাথে কাজ করেছেন।
তিনি সুনামগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। সততা, দক্ষতা ও সুনামের সাথে কাজ করা এবং বাংলাদেশ পুলিশে অসামান্য অবদানের জন্য তিনি রাষ্ট্রপতি পুলিশ পদকে(ppm) ভূষিত হন। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত ও তিন সন্তানের জনক।
শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি আর প্রাচীন ঐতিহ্যের সূতিকাগার হিসেবে বৃহত্তর ময়মনসিংহ(১৭৮৭) এর ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ থেকে টাঙ্গাইল ও কিশোরগঞ্জকে বাদ দিয়ে (প্রায় ১০৬০০ বর্গকিমি নিয়ে) গঠিত হল ময়মনসিংহ রেঞ্জ। এই রেঞ্জের প্রথম ডিআইজি হিসেবে সৎ, নিষ্ঠাবান ও দক্ষ কর্মকর্তা জনাব চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পিপিএম সোয়াকোটি ময়মনসিংহবাসীর জন্য সৌভাগ্য ও প্রত্যাশার দ্যূত হবে-ইনশা আল্লাহ। ডিআইজি স্যারের জন্য সবাই দোয়া করবেন । ধন্যবাদ।

সাভার উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত ঘোষণা

সাভার উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত ঘোষণা
নিউজ ডেস্কট ঃওবাইদুল খান
সম্প্রতি নানা অনিয়ম-বিশৃঙ্খলার অভিযোগে সাভার উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে ঢাকা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। একইসাথে সাভার উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান আতিকের বিরুদ্ধে আনিত অভিযোগের ভিত্তিতে তাকে কেন বহিষ্কার করা হবে না- এ ব্যাপারে আগামী ৩ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এ ব্যাপারে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সাইদুর রহমান দৈনিক ফুলকিকে নিশ্চিত করে বলেন, আমি শুনেছি কেন্দ্রীয় নির্দেশে সাভার উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করতে বলা হয়েছে। কেন্দ্রীয় কমিটি ঢাকা জেলা ছাত্রলীগকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা জন্য বলেছেন। তবে বিষটি জেলা ছাত্রলীগ দেখবে বলে তিনি জানিয়েছে। এ ব্যাপারে ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি একরামুল নবী ইমু দৈনিক ফুলকিকে বলেন, সম্প্রতি সাভারে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্তৃক ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরের এসআই জিল্লুর রহমানের উপর হামলা ও মারধর করার অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে এ অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এছাড়া পুলিশের পক্ষ থেকে ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের নির্দেশে সাভার উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। সেই সাথে অভিযুক্তদেরকে আগামী ৩ দিনের মধ্যে তার বিরুদ্ধে আনিত সকল
অভিযোগের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা কমিটির বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। তিনি আরও জানান, আতিকের জবাব পাওয়ার পরই দ্রুত সাভার উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হবে।

Tuesday, March 1, 2016

আমি কী সত্যিই তাকে চাই?

আমি কী সত্যিই তাকে চাই? এ এক স্বপ্নময় অনুভূতি ছিল পূর্বাচলের অধিবাসী- রাজপথিকের । বিরান মরু অঞ্চলে প্লাবিত হলো মধুময় আবেশ, গভীর অনুরাগে হেলে পড়া রোদ্দুরে , কী মায়া ছিল তার । আর্যতেজে প্রকৃতির শ্রেষ্ঠ প্রকাশ রাজপথিক - তারই সব প্রেম সেই মায়া'কে ঘিরে ।
মায়া'র মধুর ঐশ্বর্যের মঙ্গলধ্বনি.. রাজপথিক তুম্বী বীণায় সর্বমানব ও সর্বকালের প্রেমকে অতি তুচ্ছ বিবেচনায় - পরমরূপে পরস্পরকে পরিত্যাগের বাসনায় নিমজ্জিত হলো । প্রবৃত্তির বালখিল্যতায় উভয়েই উভয়কে যতই দূরে নিতে থাকে ,ততই অতি আপন হয়ে ওঠার বাসনা তীব্রতর হয়ে ওঠে ।
তবু রাজপথিক তুমি বলো, এ কোন মায়া!!!